,

মামলা তুলে নিতে ধর্ষকদের হুমকি!

news-image

ফরিদপুরে তরুণীকে ধর্ষণের পর এখন তার পরিবারকে ওই ঘটনায় করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্ষণের শিকার মেয়ের ও পরিবার জীবনের নিরাপত্তা চেয়েছে তার পরিবার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধর্ষণ মামলা তুলে নেয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ধর্ষকরা। একইসঙ্গে ধর্ষণের শিকার তরুণী ও তার পরিবারকেও নানা ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ জুলাই সদর উপজেলার মল্লিকপুর এলাকার পাভেল শেখ ও মোস্তফা ফকির জোর করে তুলে নেয় এক তরুণীকে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়।

এই ঘটনায় ৯ জুলাই কোতয়ালী থানায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে পরিবারটিকে। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে জানিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর