,

ইডেন ছাত্রীকে ধর্ষণের দায়ে ডাবল যাবজ্জীবন কারাদণ্ড

news-image

ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে দুটি ধারায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পৃথক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে পৃথক ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার জনাকীর্ণ আদালতে এ আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোছমারা গ্রামের প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে খোদেজা ইসলাম শিল্পী (২৮) একই উপজেলার তুলসীডাঙা গ্রামে তার মামার বাড়িতে থেকে পড়াশুনা করতো। শিল্পী ঢাকা ইডেন মহাবিদ্যালয়ে ইতিহাসে সম্মান ডিগ্রী প্রথম বর্ষে পড়াশুনা কালে মোবাইল ফোনে পরিচয় হয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামের আওরঙ্গজেবের ছেলে জাহিদুল ইসলাম ওরফে শুভর সাথে। শিল্পীকে অজ্ঞাত স্থানে নিয়ে যেয়ে নগ্ন ছবি তুলে তা জনসমক্ষে প্রকাশ করার ভয় দেখিয়ে ওই বছরের ২১ জানুয়ারি বিয়ে করতে বাধ্য করে জাহিদুল।

পরবর্তীতে শিল্পীর মা ও মামা রবিউল ইসলাম সহ কয়েকজন তালাক দিয়ে শিল্পীকে বাড়িতে নিয়ে আসে। ওই বছরের ২৫ মার্চ ইডেন কলেজের সামনে থেকে শিল্পীকে অপহরণ করে কুষ্টিয়ার বাড়িতে নিয়ে আটক রাখে জাহিদুল সহ কয়েকজন। ২২ এপ্রিল শিল্পী সেখান থেকে পালিয়ে তারা মামার বাড়িতে চলে আসে।
অপহরণের পর ধর্ষণের নগ্ন চিত্র ধারণের অপমান সহ্য করতে না পেরে ২৪ এপ্রিল সে একটি চিরকুটে লিখে মামার বাড়িতে আত্মহত্যা করে।

এ ঘটনায় শিল্পীর মামা রবিউল ইসলাম অপহরণ ও ধর্ষণের পর শিল্পীকে আত্মহত্যা করতে বাধ্য করানোর অভিযোগে ২৫ এপ্রিল কলারোয়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ২৯ আগস্ট জাহিদুলের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা করে জাহিদুল ইসলামের বিরুদ্ধে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই আইনের ৯(ক) ধারায় ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। তবে আসামী জাহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু ও সহকারী পিপি অ্যাড. নাদিরা পারভিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর