,

সৌদিতে নির্যাতিত নারী শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

news-image

সৌদি আরবে যৌন হেনস্থা সহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা নারী শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন বাদী হয়ে গত সপ্তাহে এই রিট আবেদন করেছিলেন।

পাশাপাশি, এক মাসের মধ্যে বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে প্রবাসী কল্যাণ সচিব, পররাষ্ট্র সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান এবং বায়রার প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে নির্দেশ দেয়া হয়েছে।

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কতজন নারী ও পুরুষ কর্মী গেছেন, তাদের কতজন শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হয়রানির শিকার হয়েছেন, কতজন স্বেচ্ছায় বা সরকারের সহযোগিতায় দেশে ফিরে এসেছেন- সেই তথ্য থাকতে হবে বলে রিট আবেদনকারী আইনজীবী।

মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী মাহফুজুর রহমান মিলন নিজেই; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত অন্তবর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেছেন বলে জানান আদেশের পর আইনজীবী মাহফুজুর।

দুই সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, শ্রম ও কর্মসংস্থান, সমাজকল্যাণ, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও বায়রার সভাপতি-সম্পাদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর