,

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

news-image

আগামী ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আগামী শিক্ষা বর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ আগস্ট এবং আবেদন জমার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বিডিএস ভর্তি অনলাইন আবেদন জমা দেয়ার সময়সীমা ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর।

শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। অতীতের ন্যায় কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার গত চার বছর যাবত মেডিকেল শিক্ষার মান উর্দ্ধে রাখতে যে অবস্থান বজায় রেখেছে তার ব্যত্যয় আগামীতেও ঘটবে না। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পূর্বের ন্যায় কঠোর নজরদারি এবারো থাকবে। একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারো মেধাবীরা এমবিবিএস ভর্তির সুযোগ পাবেন বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএমডিসির পরিচালক অধ্যাপক ডা. সহিদুল্লা, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি হাজী মকবুল আহমেদ, এমবিবিএস ভর্তি পরীক্ষা ওভারসাইট কমিটির সদস্য বিএফইউজের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর