,

এবার ট্রাক চাপায় প্রাণ গেলো কুমিল্লার স্কুলছাত্রীর

news-image

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার কুমিল্লায় ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দু’জন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম আকলিমা। সে ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। নিকটস্থ বাবুটি পাড়া গ্রামে তার বাড়ি। স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বালুবাহী দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় এক ছাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছিল। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক চালক ও ট্রাকটি আটক করতে পুলিশের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর