,

ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা নামে এক তরুণীর লাশ উদ্ধার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সদর উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার একটি ফ্ল্যাট বাসার তালা ভেঙে মাহমুদা নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবিতে অভিনয় করেছিলেন। এ ছাড়াও তিনি শহরের উকিলপাড়াস্থ একটি দোকানেও কাজ করতেন।

মাহমুদা ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট উপজেলার আক্কাছ আলীর মেয়ে। আক্কাছ আলী শহরের নাগবাড়ী এলাকায় ডায়াবেটিক হাসপাতালের দারোয়ান।

জানা যায়, নিহত মাহমুদার একটি সন্তান রয়েছে। স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তিনি নাগ বাড়িতে বাবার বাসায় বসবাস শুরু করে।

সোমবার দিবাগত মধ্যরাতে গোগনগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা থেকে তার অর্ধ্বগলিত লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গত কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওই ফ্লাট থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাড়ির মালিকের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু লাশটিতে পঁচন ধরে গেছে, তাই এটি আত্মহত্যা না হত্যাকান্ড এখনও বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তেরর প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর