,

‘ভারত’ ছেড়ে এবার হলিউডের ছবিতে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : সুপারস্টার সালখান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয়ের কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু হঠাৎ করেই বিশেষ কারণ দেখিয়ে গত সপ্তাহে তিনি ছবিটা ছেড়ে দেন।অনেকের ধারনা, মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিয়ের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।অনেকে আবার বলেন ‘ভারত’ ছবির চেয়েও বড় কোনো প্রজেক্ট পাওয়ার কারণে প্রিয়াঙ্কা এমনটি করেছেন। তবে কারণ যাই হোক না কেন, ‘ভারত’ ছাড়ার পর প্রিয়াঙ্কাকে নিয়ে বেশ নানা জল্পনা চলছে।

এবার জানা গেল, মার্কিন অভিনেতা ক্রিস প্রাটের বিপরীতে হলিউডের ছবি ‘কাউবয় নিনজা ভিকিংস’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।হলিউডের গণমাধ্যমগুলো জানিয়েছে,’গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’খ্যাত তারকা ক্রিস প্রাটের বিপরীতে একটি ছবিতে এরই মধ্যে চুক্তি করেছেন তিনি।এর আগে অবশ্য ক্রিসের সঙ্গে প্রিয়াঙ্কার রসায়ন কেমন হবে সেটা স্ক্রিনে পরীক্ষা করা হয়।সেখানকার ফল ইতিবাচক হওয়ায় প্রিয়াঙ্কার নাম চূড়ান্ত করা হয়। যদিও এ ব্যাপারে প্রিয়াঙ্কা অফিসিয়ালি কোনো ঘোষণা দেননি।

ছবিটি পরিচালনা করবেন মাইকেল ম্যাকলরেন।

প্রিয়াঙ্কা অভিনীত আরেকটি হলিউডের ছবি ‘ইস নট ইট রোমান্টিক’ মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

‘কাউবয় নিনজা ভিকিংস’ ছবিটি আগামী বছরের ২৮ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : ডিকেন ক্রনিক্যাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর