,

ইয়াবা ব্যবসার জন্য আলাদা বাসা ভাড়া নিয়েছিলেন এসআই!

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) বাসা থেকে ইয়াবা ও টাকাসহ এসএম নাজিম উদ্দিন মিল্লাত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাত তিনটার দিকে নগরের বাকলিয়া থানার হাফেজ নগরের গোফরান মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে। বাসাটি ভাড়া নিয়ে ব্যবহার করতেন বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দিন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে। বাসাটি ভাড়া নিয়ে ব্যবহার করতেন বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দিন।

তিনি বলেন, পরিবার নিয়ে অন্য জায়গায় থাকলেও ইয়াবার ব্যবসার জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন এসআই খন্দকার সাইফুদ্দিন। ইয়াবা বিক্রির জন্য মিল্লাতকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন তিনি। বাসাটি থেকে সাইফুদ্দিনের সরকারি ইউনিফর্ম, বুট জুতাসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন এজাহার দায়ের করেনি র‌্যাব। এজাহার পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর