,

মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

news-image

অনলাইন ডেস্ক : অনেক কারণেই মাথা ব্যথা হতে পারে। তবে কাজের অতিরিক্ত চাপ, আবহাওয়ার পরিবর্তনের কারণেও ঘন ঘন মাথা ব্যথা হয়। আর এমন হলে অনেকে দ্রুতই ওষুধ খান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এরকম সমস্যায় ঘন ঘন ওষুধ খাওয়া ঠিক নয়। এতে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে।এ কারণে ঘরোয়া উপায়ে এই ধরনের মাথা ব্যথা কমানোর চেষ্টা করতে পারেন।

আদা : মাথা ব্যথা নিরাময়ে আদা দারুন কার্যকরী। মাথা ব্যথা শুরু হলে সামান্য আদা ছিলে নিয়ে চিবানো শুরু করুন। এতে অনেকখানি আরাম পাবেন। এর পাশাপাশি এক কাপ পানি ফুটিয়ে তাতে সামান্য আদা ছেঁচে দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে সামান্য মধু মিশিয়ে খান। এতেও মাথা ব্যথা দ্রুত দূর হবে।

আইসব্যাগ : বাজারে নানা আকারের আইসব্যাগ কিনতে পাওয়া ইয়া। এটি শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কমাতে বেশ উপকারী। মাথা ব্যথা কমাতে একটি আইসব্যাগে বরফ ভরে নিয়ে তা মাথার ওপরে অর্থাৎ ঠিক মাথার তালুতে খানিকক্ষণ ধরে রাখুন।ধীরে ধীরে মাথা ব্যথা কমে যাবে। তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের এই পদ্ধতি অনুসরণ না করাই ভালো। ।

মিষ্টি কুমড়ার বীজ : এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট থাকে যা মাথা ব্যথা নিরাময়ে দারুন কাজ করে। তাই বাড়িতে মিষ্টি কুমড়ার বীজ থাকলে তা ভেজে খেতে পারেন। এটি মাথা ব্যথা কমাতে সাহায্য করবে।

আপেল সিডার ভিনেগার : আপেল কিংবা আপেল সিডার ভিনেগার দুটিই মাথা ব্যথার জন্য উপকারী। আধা কাপ আপেল সিডার ভিনেগারের সঙ্গে আধা কাপ পানি নিয়ে ফুটিয়ে নিন। এখন কপালের ওপর একটা কাপড় দিন।তারপর ধীরে ধীরে ওই মিশ্রণ দিয়ে ভাপ নিন। কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা কমে যাবে।

দারুচিনি, লবঙ্গের গুড়া : এই দুটি মসলা মাথা ব্যথা কমাতে বেশ কার্যকরী।দারুচিনির গুড়ার সঙ্গে পানি মিশিয়ে তা কপালে লাগান।কিছুক্ষণ শুয়ে থাকুন। তারপর কপাল ধুয়ে ফেলুন। মাথা ব্যথা কমাতে এটি ভালো কাজ করে। আবার একটা রুমালে লবঙ্গের গুড়া নিয়ে বারবার গন্ধ শুকলেও মাথা ব্যথা নিরাময় হয়।

সূত্র: নিউজ এইট্টিন,এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর