,

শাকিবের নতুন গাড়ির দাম জানলে চমকে উঠবেন!

news-image

বিনোদন ডেস্ক: নায়ক শাকিব খান নতুন গাড়ি কিনেছেন। ২০১৬ সাল থেকে শাকিব খান নতুন অভ্যাস করেছেন। প্রতিবছর ঈদের আগে নতুন গাড়ি কিনছেন। ২০১৬ সালে দীর্ঘদিন ধরে ব্যবহার করা ক্রাউন ব্র্যান্ডের গাড়িটি বদলে কিনেছিলেন সাদা রংয়ের একটি প্রাডো। ঈদের আগে কিনেছিলেন সেই গাড়িটি। বলেছিলেন, ঈদ শপিং।

২০১৭ সালেও অব্যাহত রেখেছেন সেই ধারা। ঈদুল আজহার আগে কিনেছিলেন টয়োটা মডেলের একটি সাদা গাড়ি। সেই গাড়িতে ছেলে আব্রামকে নিয়ে ঈদের দিন ঘুরেছেন। বাবা-ছেলের খুনসুটির একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি রীতিমত ভাইরাল হয়েছে অনলাইনে।২০১৮ সালে ঈদের আগে কিনেছেন নতুন একটি গাড়ি। মার্সিডিজ বেঞ্চের গাড়িটি ২০১৪ মডেলের। রেড কালারের গাড়িটির দাম দেড় কোটি টাকার উপরে।

খোশ মেজাজে আছেন শাকিব খান। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’। ছবিটি প্রথম দিন থেকেই বেশ ভালো ব্যবসা করছে। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে লিপু এন্টারপ্রাইজ। আর শাপলা মিডিয়া প্রযোজিত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। এই ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ‘আসন্ন ঈদের জন্য আমরা প্রস্তুত করছি ক্যাপ্টেন খান। ছবিটি যথেষ্ট মানসম্পন্ন হচ্ছে। কারিগরী দিক দিয়ে ছবিটি এগিয়ে আছে। আমি মনে করি ছবিটির পোস্ট প্রডাকশন ভালো করতে পারলে ছবিটি দর্শক দেখে শান্তি পাবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর