,

স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানি, অতঃপর আদালতে

news-image

সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে স্বামীর লাশ নিয়ে টানাটানি করছেন দুই স্ত্রী। দুই স্ত্রীর দ্বন্দ্বের কারণে গত দুইদিনেও স্বামীর লাশ দাফন করা হয়নি।সাতক্ষীরার কলারোয়া সদরের মির্জাপুর গ্রামের অ্যাডভোকেট ইয়ার আলীর (৭৫) লাশ নিয়ে দুই স্ত্রীর মধ্যে এ টানাটানির ঘটনা ঘটে। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে কোনো সুরাহা করতে না পেরে ফিরে আসতে বাধ্য হন। অবশেষে বিষয়টি মীমাংসার জন্য আদালতে যাওয়া হয়।

মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক কলারোয়া থানা পুলিশকে ইয়ার আলীর লাশ দাফনের জন্য নির্দেশ দেন। এরপর বিকেলে কলারোয়া থানা পুলিশের তত্ত্বাবধানে লাশ দাফনের উদ্যোগ নেয়া হয়।স্থানীয়রা জানান, ইয়ার আলী মারা যাওয়ার পর বড় স্ত্রী জোহরা বেগম ও ছোট স্ত্রী সাহিদা বেগমের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে।

বড় স্ত্রীর অভিযোগ, ছোট স্ত্রীকে তার স্বামী সম্পত্তি বেশি দিয়েছেন। ছোট স্ত্রী ব্যাংক থেকে নগদ এক কোটি টাকা তুলে নিয়েছেন কিছুদিন আগে। এছাড়া ৭০ বিঘা সম্পত্তির অধিকাংশ জমি তার ছোট স্ত্রীকে লিখে দিয়েছেন ইয়ার আলী। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে বড় স্ত্রী তার স্বামীর লাশ দাফন করতে বাধা দেন। বড় স্ত্রীর চার মেয়ে দুই ছেলে ও ছোট স্ত্রীর এক ছেলে এক মেয়ে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অ্যাডভোকেট ইয়ার আলীর লাশ দাফনে বাধা দেন তার বড় স্ত্রী। লাশটি গত দুইদিনে পচে গেছে। সাতক্ষীরা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বাড়িতে এসেও তাদের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি করতে ব্যর্থ হন। স্থানীয়রাও বিরোধ নিষ্পত্তিতে ব্যর্থ হন। পরবর্তীতে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে এসব ঘটনা উল্লেখ করে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাশটি দাফনের জন্য আবেদন করেন। আদালতের বিচারক লাশ দাফনের জন্য কলারোয়া থানা পুলিশকে নির্দেশ দেন। এরপর লাশ দাফনের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর