,

বাংলায় ‘সুপারম্যান’

news-image

ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র ‘সুপারম্যান’। কমিক বুক থেকে শুরু করে বড়পর্দা— সব মাধ্যমেই তার দারুণ দাপট। এবার বাংলায় আসছে বাংলাদেশের দর্শকদের জন্য।দেশের নবীন চ্যানেল নাগরিক টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে অ্যানিমেশন সিরিজ ‘সুপারম্যান’। বাংলায় ডাব করা সিরিজটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে। পুনঃপ্রচার হবে বেলা ১২টা ও দেড়টায়।

নাগরিক টিভির এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম ও ইভেন্ট প্রধান কামরুজ্জামান বাবু জানালেন, প্রতিদিন দেখা যাবে সুপারম্যানের নিত্য নতুন অভিযান।তিনি আরো বললেন, ‘‘নাগরিক টেলিভিশন চেষ্টা করছে এমন একটি কার্টুন সিরিজ প্রদর্শন করতে, যা শিশু-কিশোরসহ যে কোনো বয়সের মানুষের কাছে ভাল লাগবে। সেই ধারাবাহিকতায় ‘সুপারম্যান’ সিরিজের পর আমরা শুরু করবো বিশ্বের আরেক জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ব্যাটম্যান’ এর সম্প্রচার।’’

আমেরিকান লেখক জেরি সিগাল ও জোই শাস্টার ‘সুপারম্যান’ চরিত্রটি তৈরির পর ১৯৩৮ সালে ডিটেকটিভ কমিকস বা ডিসি কমিকসের কাছে বিক্রি করে দেন। শুরু থেকেই প্রবল জনপ্রিয় চরিত্রটি কমিকের পাতা ছেড়ে রেডিও, টেলিভিশন সিরিয়াল, চলচ্চিত্র, সংবাদপত্রের স্ট্রিপ বা ভিডিও গেইমে জায়গা করে নেয়। এমনকি দুই দশক আগে বাংলাদেশি নির্মাতা ‘সুপারম্যান’ নামের সিনেমাও তৈরি করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর