,

ড্রাইভিং লাইসেন্স চেক করছে শিশু শিক্ষার্থীরা!

news-image

বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদের ঘটনায় তৃতীয় দিনের মতো আজও বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।সড়ক অবরোধের সঙ্গে যোগ হয়েছে শিশু শিক্ষার্থীদের সড়ক পথে বাস ড্রাইভারদের লাইসেন্স চেকের দৃশ্য।রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে মঙ্গলবার সকালে বাস থামিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার দৃশ্য দেখেছেন দুইজন সাংবাদিক।

প্রথম আলোর সাংবাদিক অপূর্ণ রুবেল ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে লিখেছেন, বহুদিন পর মনে হলো একটা অসাধারণ দৃশ্য দেখলাম। সকাল বেলাই মনটা আনন্দে ভরে উঠলো। এত এত হতাশার মধ্যে কেউ একজন আছে জানতে চাওয়ার, আমি নিরাপদে বাড়ি ফিরতে পারব কি না! প্রচুর অযোগ্য মানুষের হাতে স্টিয়ারিং চলে যাওয়া এই দেশ এখনো পথ হারায়নি বোধহয়।

আজ সকালে কাজী নজরুল ইসলাম এভিনিউ রাস্তায় বাস দাঁড় করিয়েছে আশপাশের স্কুল কলেজে শিক্ষার্থীরা। জানতে চাইছে ড্রাইভিং লাইসেন্স আছে কি না! থাকলে চলে যাও। না হলে যাত্রী নামিয়ে চালক ও গাড়ী আটক ও মৃদু ভাংচুর।এই দৃশ্য স্বচক্ষে দেখার একটা আনন্দ আছে। যে কাজটা পুলিশের করার কথা, যে কাজটা ক্ষমতাবানদের করার কথা, যে কাজটার জন্য দিব্যি একটা প্রতিষ্ঠানই রয়েছে, সেই কাজটা শুরু করেছে ছাত্ররা।

এই লজ্জা মাথায় নিয়েই তো ক্ষমতাবানদের তিনবার মরে যাওয়া উচিত। যদিও তাদের লজ্জাশরম আছে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে বইলেন।এদিকে একই ঘটনার আরেক সাক্ষী যুগান্তরের সাংবাদিক আনিন্দ্য মামুন ফেসবুকে লিখেছেন, বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। অফিসে আসতে লেট হচ্ছিল। অন্যদিন এভাবে দাঁড়িয়ে থাকলে কান্না চলে আসে। বিরক্ত লাগে। মনে হয় শহর ছেড়ে মায়ের কোলে ফিরে যাই।

আজ ভালো লাগলো। একটুও বিরক্তি লাগলো না। কাওরান বাজার নবম-দশম কিংবা ইন্টারমিডিয়েট শ্রেণীর ছাত্ররা বাস ভাঙ্গছে। অহেতুক কারণে নয়, প্রথমে ড্রাইভারকে জিজ্ঞেস করছে ড্রাইভিং লাইসেন্স আছে?ড্রাইভিং লাইসেন্স আছে? নাই! তাহলে এই গাড়ি যাবে না বলেই এলোপাথাড়ি ভাংচুর। বিষয়টি সিনেমাটিক মনে হলো। এমন করে বাঙলা ছবির নায়কদের দেখেছি।এই প্রথম বাস্তবে দেখলাম। যে কাজটি পুলিশ করতে পারছে না তা আমাদের ছোট ছোট ভাইয়েরা কত সহজে করে দিচ্ছে…।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর