,

শাজাহান খানের দুঃখ প্রকাশ

news-image

সড়ক দুর্ঘটনায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার সময় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।মঙ্গলবার রাজধানীর বিসিআইসি অডিটরিয়ামে এক প্রতিনিধি সভায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছয় দফা বাস্তবায়নের জন্য প্রতিনিধি সভার আয়োজন করে।

একইসঙ্গে তিনি শাজাহান খান ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১/১৫ শিক্ষার্থী। রোববার এই দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নৌমন্ত্রীর হাসির ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। পদত্যাগও চাইছেন শাজাহান খানের।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি (শাজাহান খান) সেদিনের আচরণের সমালোচনাকে গ্রহণ করেছেন। শাজাহান খান সেদিনের অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দরভাবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান।নৌমন্ত্রী সেদিনের দুর্ঘটনার জন্য দোষীদের শাস্তি পাওয়ার বিষয়টি পুনরায় ব্যক্ত করে বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে কোনো সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর