,

বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছে ফেলতে পারবে না : জয়

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধুর নামে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয়েছে। এটা আর এখন কেউ মুছে ফেলতে পারবে না।

মঙ্গলবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উদযাপন ও ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের মানুষ এখন অার শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের গ্রামগঞ্জ, দ্বীপ ও নদী বা সমুদ্রের মধ্যে থেকে সারাবিশ্ব দেখবে। এটাই ছিল অামার মূখ্য উদ্দেশ্য। এ কারণেই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, স্যাটেলাইট তৈরি করতে যে পয়সা খরচ হয়েছে তা বাজেটের চেয়ে কম হয়েছে। এখন অামাদের দেশের ছাত্র-ছাত্রীরা স্যাটেলাইটের ওপর লেখাপড়া করতে পারে এবং এক্সপার্ট হবে। তারা এটার ওপর ডিগ্রি নেবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অাইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ অাহমেদ পলক বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর