,

ফোনে ইমরান খানকে শুভেচ্ছা জানালেন মোদী

news-image

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরানের তেহরিক-ই-ইনসাফ একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে৷ ভোটে আশাতীত ভালো ফল করায় সোমবার তাকে ফোন করে শুভেচ্ছা জানান মোদী৷

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে জানায় , ইমরান খানের সাথে নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে৷ ভোটে তার দল তেহরিক-ই-ইনসাফ ভালো ফল করায় এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক বৃহত্তম দল হিসাবে উঠে আসায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী৷ পাকিস্তানে গণতন্ত্র আরও শক্তিশালী হবে ইমরানের কাছে এই আশা প্রকাশ করেন তিনি৷

এর আগে গত ২৮ জুলাই মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারত চায় পাকিস্তান সমৃদ্ধ হয়ে উঠুক এবং উন্নতির পথে এগিয়ে চলুক৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তি বজায় রাখুক৷ পাকিস্তানের নতুন সরকার দক্ষিণ এশিয়াতে জঙ্গি, সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়ে উঠবে সেই আশাও প্রকাশ করে ভারত৷
অপরদিকে ইমরানও ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে৷ তিনি জানান, কাশ্মীর ও বালোচিস্তান নিয়ে পরস্পরকে দোষারোপ করার বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে৷ ভারত যদি পাকিস্তানের দিকে বন্ধুত্বের এককদম পা বাড়ায় তাহলে তাঁরাও দু’কদম পা বাড়াবে৷ পাকিস্তান ভারতকে বন্ধু হিসাবে পেতে চায়৷

পাকিস্তানের ২৭২টি আসন বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মধ্যে ২৭০টি আসনের ফল ঘোষণা করা হয়৷ ফল অনুযায়ী ১১৫ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে ইমরানের দল৷ তবে বৃহত্তম দল হলেও ম্যাগিক ফিগার (১৩৭) ছুঁতে পারেনি৷ ইমরান দাবি করেছেন প্রয়োজনীয় সংখ্যা তাঁর কাছে আছে৷ তাঁর দলই সরকার গঠন করবে৷ আগামী ১১ অগষ্ট শপথ নেবেন তিনি৷ উৎস: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর