,

রক্ষা করলেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা। ছবি- ইন্টারনেটসবকিছুই ঠিকঠাক। শুটিংও মাত্র শুরু হয়েছে। ঠিক অমনি নিজের বিয়ের অজুহাতে ‌‘ভারত’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা চোপড়া। বিষয়টি নিয়ে বেশ চটেছিলেন ছবির নায়ক সালমান খান।

ঠিক সেই মুহূর্তে পরিচালক-প্রযোজককে ক্ষতির হাত থেকে রক্ষা করলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

প্রিয়াঙ্কার জায়গায় ছবিটিতে কাজ করবেন তিনি। বিশাল বাজেটের ‘ভারত’ পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।

পরিচালক টুইটারে এ বিষয়ে একটা ঘোষণা দিয়েছেন। এটি এমন, ‘‘আমি সত্যিই ভীষণ আপ্লুত ক্যাটরিনার সঙ্গে কাজ করব বলে। আমাদের নতুন ছবি ‘ভারত’-তে সালমানের সঙ্গে দেখা যাবে তাকে। এমন প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা আমার জন্য অত্যন্ত সম্মানজনক।’’

ছবিটির শুটিং চলতি মাসেই শুরু হয়েছে। তবে ক্যাটরিনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টিমের সঙ্গে যুক্ত হবেন। এর শুটিং দেশটির পাঞ্জাব, দিল্লি এবং বিদেশের মধ্যে মাল্টা ও সংযুক্ত আরব আমিরাতে হবে। এতে পাঁচটি ভিন্ন লুকে আসবেন সালমান খান।

সালমান ও ক্যাটরিনাকে একসঙ্গে সর্বশেষ দেখা গেছে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে। আর সালমান ও আলি আব্বাস এর আগে কাজ করেছেন ব্লকব্লাস্টার ‘সুলতান’-এ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর