,

মা হতে যাচ্ছেন বিদ্যা!

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান মা হতে চলেছেন। সম্প্রতি বিদ্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর সেই ভিডিও দেখেই আলোচনা শুরু হয়েছে বিদ্যা মা হতে যাচ্ছেন।

ভিডিওতে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে দেখা গেছে ‘মুন্নাভাই এমবিবিএস’ খ্যাত অভিনেত্রীকে। সেখানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি।

ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন সিনেমা ‘করওয়া’র একটি পার্টিতে হাজির হন বিদ্যা। অনুষ্ঠানে সালোয়ার কামিজ পরে গিয়েছিলেন বিদ্যা। বিদ্যার চেহারা দেখেই অনেকে এই মা হবার গুঞ্জন তোলেন!

বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিদ্যা। পরিবারের পক্ষেও কেউই কিছু বলছেন না। তাইতো মা হবার গুঞ্জনের সত্যতা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক। তবে ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে।

এরপর হেই বেবি, কিসমত কানেকশন, ব্ল্যাক কমেডি ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, কাহানি একে একে অনেক ছবিতেই দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর