,

আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংর্ষষে আহত-৫

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে দু’দল গ্রামবাসী সংর্ঘষে আহত হয়েছে অন্তত ৫ জন। ঘটনাটি রবিবার রাতে উপজেলার শরীফপুর গ্রামে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে শাহবুদালী হাজী বাড়ি আব্বাস আলী ও বাইদ্দা বাড়ীর শরিফ উদ্দিনে সাথে র্দীঘদিন যাবৎ মামলা মোকাদ্দমা চলছে। এর জের ধরে রবিবার রাতে শাহবুদালী হাজী বাড়ি আব্বাস আলী ও বাইদ্দা বাড়ীর শরিফ উদ্দিনের সাথে হাতাহাতি হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৫ জন আহত হয়। এদের মধ্যে শাহবুদালী হাজী বাড়ি আব্বাস আলী (৬০), আমির হোসেন (৩০), রৌশান আলী (৫৫) ও বাইদ্দা বাড়ীর শরিফ উদ্দিন (৫০) আহত হয়। আহতদের রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম জানান, বিষয়টি আমি জেনেছি। এক পক্ষে অভিযোগ গ্রহন করা হয়েছে। অপর পক্ষ এখনো অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর