,

অভিনয়ের পরিবর্তে শয্যা সঙ্গি হওয়ার প্রস্তাব, ক্ষেপলেন অভিনেত্রী

news-image

কাস্টিং কাউচ নিয়ে সব সময় সররগম মিডিয়া জগত। কখনও শ্রী রেড্ডি আবার কখনও বিদ্যা বালান, বলিউড থেকে টলিউড সব জায়গায় একই চিত্র। দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডির পর এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অদিতি রয় হায়দিরি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অদিতি রয় হায়দিরি বলেন, অভিনয় জগতে আসার পর তাঁকেও কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয়। অভিনয়ে সুযোগ করে দেওয়ার পরিবর্তে শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু, অভিনয়ে সুযোগ করে দেওয়ার পরিবর্তে তিনি কখনওই কাস্টিং কাউচের সম্মতি দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অদিতি। ফলে ওই ঘটনার পর তাঁকে প্রায় ৮ মাস বসে থাকতে হয়। তাঁর হাতে কোনও কাজ ওই সময় ছিল না বলেও জানান অদিতি। ২০১৩ সালে ওই ঘটনার পর, ২০১৪-তে তাঁর পিতৃ বিয়োগ হয়। ফলে, এক্কেবারে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু, কোনওমতে নিজেকে সামলে আবার কাজের জগতে তিনি ফিরে আসেন বলেও জানিয়েছেন অদিতি।

বলিউড অভিনেত্রী আরও বলেন, জীবনে সমস্যার সম্মুখীন হতে হবে। সেই চিন্তাভাবনা নিয়েই যেতে হবে এগিয়ে। কোনওভাবেই জীবনের কাছে হার মানলে চলবে না বলেও মন্তব্য করেন অদিতি।

২০০৬ সালে মালায়লম সিনেমা ‘প্রজাপতি’ দিয়ে দক্ষিণী সিনেমা জগতে ডেবিউ করেন অদিতি রয় হায়দিরি। এরপর বলিউডে ‘ভূমি’, ওয়াজির’ ‘পদ্মাবত’-এর মত সিনেমায় অভিনয় করেন অদিতি। প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’-এ রণবীর সিং, দীপিকা পাডুকনের বিপরীতে অভিনয় করেন অদিতি। এই সিনেমায় আলাউদ্দিন খলজির প্রথম স্ত্রী মেহরউন্নিসার চরিত্রে অভিনয় করেন তিনি।

সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন। কখনও অভিনেতা পবন কল্যাণ, কখনও রানা দাগগুবতীর ভাই অভিরাম দাগগুবতী আবার কখনও গায়ক শ্রীরাম নেনে-র বিরুদ্ধে মুখ খোলেন শ্রী রেড্ডি। যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে গোটা দক্ষিণী সিনেমা জগত জুড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর