,

সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন সিইসি

news-image

সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তিন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট। ভোট দেয়া ও নির্বাচন বর্জন প্রার্থীর নিজস্ব বিষয়।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিকর্পোরেশনের ভোট গ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হুদা।

সিইসি বলেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। বরিশালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রিটার্নিং কর্মকর্তাদের তথ্যানুসারে অনিয়মের কারণে বরিশালে একটি কেন্দ্র বাতিল ও ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, রাজশাহীতে কোনো অনিয়ম হয়নি, ১৩৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটেও দুইটি কেন্দ্র বাদে সবজায়গায় ভোট শান্তিপূর্ণ হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট না দেওয়া বা নির্বাচন বর্জন প্রার্থীদের নিজস্ব বিষয়।

বরিশালের এক মেয়র প্রার্থী লাঞ্চিত হয়েছেন-এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রেখেছি। এরপরও কোনো অভিযোগ এলে কমিশন সেটা খতিয়ে দেখবে। সেই প্রার্থী নির্বাচন বর্জন না করে কমিশনে অভিযোগ করতে পারতেন। আদালতে যেতে পারতেন।

অনেক প্রার্থী আবার নির্বাচনের দাবি জানিয়েছেন-এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, পুনরায় ভোট গ্রহণের মতো পরিস্থিতি হয়নি।

নির্বাচন সম্পর্কে অভিমত জানতে চাইলে নুরুল হুদা বলেন, প্রত্যাশা ছিল কোনো অনিয়ম হবে না, তারপরও কিছু ঘটনা ঘটেছে। এ সব বিষয়ে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিকভাবে নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর