,

নিজ কেন্দ্রে হেরে গেলেন কামরান

news-image

নিজের কেন্দ্রে হেরে গেলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন কামরান। এই কেন্দ্রের ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৭৬টি ভোট আর নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট।

এ ছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জোবায়ের পেয়েছেন ২৬ ভোট।এছাড়া সিলেটে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে এগিয়ে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।এ দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহম্মদ কামরান চেয়ে ৭৪২ ভোটে এগিয়ে থাকেন।

সিলেট নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ কেন্দ্রে বিএনপির অরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ হাজার ৩০৮ ভোট আর নৌকা প্রতীকের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।এছাড়া ওই দুই কেন্দ্রে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের পেয়েছেন ২০০ ভোট।

সিলেট সিটি কর্পোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর