,

ভোট না পেয়েই নাগরিক তালিকা করেছে বিজেপি: মমতা

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, দেশে বিভাজন তৈরি করতেই আসামে নাগরিকত্ব তালিকা করেছে বিজেপি। সোমবার হঠাৎ ডাকা এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

মমতা বলেন, ‘তারা ভারতীয় নাগরিকদের নিজ ভূমে পরবাসী করতে চায়। যারা বিজেপিকে ভোট দেয় না তাদেরকেই টার্গেট করা হয়েছে।’

এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন, মমতা। ‘আমি সংসদ সদস্যদের একটি দল আসামে পাঠাচ্ছি। প্রয়োজনে নিজেই যাব।’ বলেন মমতা।

মমতা ব্যানার্জি বলেন, অনেক মানুষকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ফেরত পাঠানোর পাঁয়তারা চলছে। তালিকায় নারী, শিশু, বাঙালি, বিহারী, হিন্দু, মুসলিম সবার নাম আছে। অথচ তারা সবাই ভারতীয়।

রাজ্য বিজেপির নীতিকে ‘ভাগ কর এবং শাসন কর’ নীতির সঙ্গে তুলনা দেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী। বলেন, ‘আসামের অনেক মানুষকে একঘরে করা হবে, ধ্বংস হবে মানবতা।’

সোমবার প্রকাশিত আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকায় ৪০ লাখ লোককে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়। কেবল ১৯৭১ সালের ২১ মার্চের আগে আসামে আসার প্রমাণ দাখিল করতে পারা ব্যক্তিদের এ তালিকায় অন্তভূক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে যারা প্রমাণ দিতে পারেননি তাদেরকে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হবে।

তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘কিছু মানুষ অহেতুক আতঙ্ক তৈরি করছে। এটি একটি খসড়া তালিকা মাত্র।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর