,

বঙ্গবন্ধুর জেল জীবনের উপর বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তিনি আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর প্রাক্কালে ‘৩০৫৩ দিন’ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে বঙ্গবন্ধুর কারাজীবনের অনেক দুর্লভ ছবি ও তথ্য রয়েছে। কারা-অধিদফতর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এসব দুর্লভ ও মূল্যবান ছবি ও তথ্য সংগ্রহ করেছে।

এর আগে গত বছর বাংলা একাডেমি ‘কারাগারের রোজনামচা’ শীর্ষক বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে বইটি প্রকাশ করে বাংলা একাডেমি। এতে বিশেষভাবে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতির পিতার কারাবাসের ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর