,

সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

news-image

অনলাইন ডেস্ক : আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা,বগুড়া , টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ু ভারতের রাজস্থান,হরিয়ানা, উত্তর প্রদেশ,বিহার ,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলসহ ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর