,

নির্বাচন উৎসবমুখর, বলছে আ.লীগ

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে।

আজ সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সিলেট, বরিশাল, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে। কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, বিএনপিকে তার সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার জন্য বলেন হানিফ। তিনি উল্টো অভিযোগ করে বলেন, বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

বরিশালে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ব্যাপারে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন করছে। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য নির্বাচন বর্জন করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর