,

বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক দুই দিকেই বন্ধ করে দিয়েছে। ‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’বলে তারা স্লোগান দিচ্ছে তারা।

আজ (সোমবার) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা অরবোধ করতে যায়। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এ ব্যস্ততম সড়কে।

শিক্ষার্থীরা জানায়, তাদের সহপাঠিদের হত্যাকারী বাসচালক ও হেলপারের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তাপদের আন্দোলন চলবে। তারা অভিযোগ করে, পুলিশ তাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দিচ্ছে না। জোর করে শিক্ষার্থীদের বাসে তুলে দিচ্ছে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে আসছি। কিন্তু পুলিশ আমাদের জোর করে সরিয়ে দিচ্ছে। হুমকি দিচ্ছে।
শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে আদমজী স্কুল, কুর্মিটোলা শাহীন, বিএফ শাহীন, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষার্থী।

গতকাল রোববার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন- উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর