,

ছেলের কোন আবদারে কানাডায় গেলেন ববিতা?

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের বরেণ্য অভিনয় শিল্পী ফরিদা আক্তার ববিতার জন্মদিন আজ। ১৯৫৩ সালের ৩০ জুলাই তিনি বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে ৬৫ বছরে পা রাখতে চলেছেন তিনি।
এবারের জন্মদিন ছেলে অনিকের সঙ্গে কাটাতে কানাডা গিয়েছেন এই তারকা। ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করে বর্তমানে সেখানের একটি প্রতিষ্ঠানে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।
ববিতা জানান, গত দুই জন্মদিন দেশেই ছিলেন তিনি। এজন্য ছেলের ভীষণ মন খারাপ। এবার ছেলের আবদার মেটাতে মাকে হাজির হতে হয়েছে কানাডায়। আগামী অক্টোবর মাসের শেষের দিকে দেশে ফিরবেন তিনি।

১৯৬৮ সালে প্রখ্যাত নির্মাতা জহির রায়হানের ‘সংসার’সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ববিতা। এপর্যন্ত তিনি প্রায় ২৭০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সবশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন তিনি। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এ আজীবন সম্মাননা পেয়েছেন।

এর আগে ১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ১৯৮৬ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং ২০০৩ ও ২০১৩ সালে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর