,

১৫ মিনিটে ছোট মাছ চচ্চড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক: বর্ষার পানি নদীতে পড়েছে। জালে উঠতে শুরু করেছে পাঁচ মিশালি ছোট মাছ। এমন সময় গরম ভাতের সঙ্গে হাত মাখা ছোট মাছ চচ্চড়ির জুড়ি নেই। তবে ছোট মাছ কাটা নিয়ে অনেকের অভিযোগ। ছোট মাছ খুব দ্রুত কেটে নেওয়া সম্ভব কাঁচি দিয়ে। চেষ্টা করে দেখতে পারেন। আর পুঁটি মাছের মতো মাছের আঁশ ছাড়াতে হলে মাছের পেট কেটে ময়লা বের করে পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঝাঝড়িতে নিয়ে ঝাঁকুনি দিন অনায়াসে মাছের আঁশ উঠে আসবে। এরপর মাত্র ১৫ মিনিট লাগবে চচ্চড়ি হতে।

উপকরণ:

পাঁচ মিশালি মাছ- ১ কাপ

বেগুন – একটি

আলু- একটি

পেঁয়াজ কুঁচি-২টি

আদা-রসুন পেস্ট-১ চামচ

লেবুর রস- ১ টেবিল চামচ

কাঁচামরিচ ফালি – ৭/৮টি

জিরা গুঁড়া – আধ চা চামচ

হলুদ গুঁড়া- আধ চা চামচ

তেল- ২ টেবিল চামচ

ধনে পাতা- এক মুঠো

লবণ- স্বাদমতো

প্রণালি: ধনে পাতা ছাড়া সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে হাত মাখা পানি দিয়ে কড়াইয়ে চাপিয়ে দিন। ঢেকে দিতে হবে মাঝারি আঁচে। ১০ মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট কম আঁচে রান্না করুন মাছ। পোড়া পোড়া ঘ্রাণ বের হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী