,

রঙিন স্যান্ডউইচ তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক: রঙিন খাবারের প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। রঙিন স্যান্ডউইচ তেমনই একটি খাবার। এটি খুব সহজেই তৈরি করা যায়। রইলো রেসিপি-

উপকরণ: ব্রেড স্লাইস, টমেটো সস, মেয়োনিজ, ধনেপাতা চাটনি, টমেটো ও গাজর কুচি, বেসন, হলুদ গুঁড়া, রসুন বাটা, লবণ।

প্রণালি: এক টুকরো ব্রেডে টমেটো সস লাগিয়ে নিয়ে এতে টমেটো কুচি রাখুন। ব্রেডটির উপর আরেক টুকরো ব্রেড রেখে এতে মেয়োনিজ লাগিয়ে গাজর কুচি দিয়ে দিন। এবার এর উপর তৃতীয় টুকরো ব্রেড বসিয়ে এতে ধনেপাতা চাটনি লাগান।

মাঝারি পাত্রে ২ কাপ বেসন নিন। এতে লবণ, হলুদ গুঁড়া ও রসুন বাটা দিন। পরিমাণমতো পানি দিয়ে বেসন গুলে নিন। খেয়াল রাখবেন পেস্ট যেন খুব বেশি তরল না হয়।

তৈরি করা ব্রেড বেসনের পেস্টে ডুবিয়ে নিন। খেয়াল রাখুন চারপাশে যেন বেসন লেগে যায়। এবার ডুবো তেলে ভেজে স্যান্ডউইচ আকৃতিতে কেটে নিন। রঙিন স্যান্ডউইচ তৈরি। এবার পরিবেশনের পালা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী