,

ইমরান লম্পট, ওয়াসিম নারীবাজ: রেহাম খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: নিজের লেখা একটি বইয়ে পাকিস্তানের রাজনীতি ও ক্রিকেট নিয়ে বোমা ফাটিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী রেহাম খান।

রেহামের বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় উঠে এসেছে ইমরান খান ও ওয়াসিম আকরামের মতো পাকিস্তানি তারকাদের জীবনের অন্ধকার দিক। খবর টাইমস অব ইন্ডিয়ায়।

বইটি প্রকাশের আগেই পাণ্ডুলিপির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে গেছে। আর সেখানে যা লেখা আছে তা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তুলকালাম শুরু হয়ে গেছে। এর জেরে রেহামকে আইনি নোটিশ পাঠিয়েছেন ইমরান ও ওয়াসিম।

যখন ক্রিকেট খেলতেন, তখন থেকেই নারীদের মাঝে তুমুল জনপ্রিয় ছিলেন ইমরান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গেও নাম জড়িয়েছিল তার। আর নারীসঙ্গ যে সাবেক পাক অধিনায়ক যথেষ্ট উপভোগ করেন, সেটিও কারও অজানা নয়।

সাবেক স্ত্রী হওয়ার সুবাদে ইমরান খানকে খুব কাছ থেকে দেখেছেন রেহাম খান। সেই অভিজ্ঞতার কথাই বইতে তুলে ধরেছেন তিনি। তার চোখে ইমরান ‘লম্পট, অসৎ ও অধার্মিক’।

রেহাম খানের দাবি, অল্পবয়সি মেয়েদের সঙ্গে যৌনতায় জড়াতেন ইমরান। এতে তারা যথন গর্ভবতী হয়ে পড়তেন, তখন জোড় করে গর্ভপাত করাতেন তিনি। আর এই কাজে ইমরানকে সাহায্য করেছিলেন পাক বংশোম্ভুত ব্রিটিশ ব্যবসায়ী জুলফি বুখারি।

এখানেই শেষ নয়, রেহাম খান আরও লিখেছেন, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন তেহরিক-ই-ইনসাফের মিডিয়া কো-অর্ডিনেটর অনিলা খোয়াজার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান খান। তাকে নিজের ইচ্ছামতো কাজ করতে বাধ্য করতেন অনিলা।

এছাড়াও রেহামের বইতে উঠে এসেছে পাকিস্তানের ক্রিকেট দলে ইমরানের সতীর্থ ওয়াসিম আকরামের কথাও। তাকে ‘নারীবাজ’ বলে দাবি করেছেন রেহাম খান।

পাণ্ডলিপি প্রকাশের পরপরই রেহাম খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন ইমরান খান ও ওয়াসিম আকরাম। এছাড়াও রেহামকে নোটিশ পাঠিয়েছেন ব্যবসায়ী জুলফি বুখারি, অনিলা খোয়াজা, ও রেহামের প্রথম স্বামী ইজাজ রেহমান।

অন্যদিকে বইটি প্রকাশিত হলে রেহাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন ইমরান খানের প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর