,

রাঙ্গিরিতে রঙিন শুরু প্রোটিয়াদের

news-image

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় সফরের শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ হারে। স্বাগতিক শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। টেস্ট গেলো যেমন-তেমন কিন্তু ওয়ানডে সিরিজে এসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ দু’দল মুখোমুখি হয় রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল।

ব্যাট করতে নেমে শুরুটা যাচ্ছেতাই ছিল লঙ্কানদের। দুই ওপেনার নিরশন ডিকওয়েলা আর উপুল থারাঙ্গা থিতু হতে পারেননি। নিরশন দুই আর উপুল করেন ১০ রান।

মিডল অর্ডারে কুশল পেরেরার ৭২ বলে ৮১ রানের ইনিংস আর থিসারা পেরেরার ৩০ বলে ৪৯ রানে কিছুটা আশা দেখালেও বেশিদূর গড়ায়নি লঙ্কানদের রানের অংক।

প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ৩৪.৩ ওভারেই দশ উইকেট শেষ লঙ্কানদের। সংগ্রহ ১৯৩ রান।
কাগিসো রাভাদা নেন ৮ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট। স্পিনার তাবারিজ সামসি নেন ৩৩ রান দিয়ে রাবাদার সমান ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে খুব দ্রুতই ওপেনার হাশিম আমলার উইকেট হারায় প্রোটিয়ারা। আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ৪৭ রান।

অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৪৭ আর জেপি ডুমিনির অপরাজিত ৫৩ রানে ভর করে সিরিজের প্রথম জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে সফরকারীরা সময় নেয় মাত্র ৩১ ওভার। ৫ উইকেট হারিয়ে ১৯৬ করে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে ১ আগস্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর