,

জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল

news-image

স্পোর্টস ডেস্ক : কথা ছিল চলতি বছরের ৫ অক্টোবর থেকেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসর। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনের কথা ভেবে পেছানো হয়েছে এবারের আসর।

অক্টোবর থেকে পিছিয়ে নেয়া হয়েছে ২০১৯ সালের জানুয়ারিতে। আজ রোববার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী বছরের জানুয়ারির ৫ তারিখে অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসর।

গভর্নিং কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস এ তথ্য জানান।
তিনি আরও জানান, ভেন্যু থাকবে গত আসরের মতো ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। এছাড়াও প্রতিটি দল ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে।

যদিও এই সভায় সিদ্ধান্ত হয়নি এক দলে কতজন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। জানানো হয়, আগামী সভায় সিদ্ধান্ত হবে এই বিষয়ে।

গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩৪ দিনের এই টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর