,

গুরুতর অসুস্থ নওয়াজ, হাসপাতালে ভর্তি

news-image

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রোববার ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (পিআইএমএস) নেওয়া হয়েছে।

আদিয়ালা কারাগারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল জিও নিউজ বলছে, সাবেক এই প্রধানমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় কারাগারের চিকিৎসকরা তার চেক আপ করেন। মেডিকেল চেক আপের পর চিকিৎসকরা নওয়াজ শরিফকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শের পর আদিয়ালা কারাগারের সুপারিন্টেডেন্ট দেশটির ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সরকারের সম্মতিতে নওয়াজকে পিআইএমএসে স্থানান্তর করা হয়।

গত ২৪ জুলাই নওয়াজ শরিফের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওইদিন বোর্ডের চিকিৎসকরা জানান, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা ও সেবা দরকার।

এদিকে নওয়াজকে সিসিইউতে স্থানান্তরের পর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে।

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ গত ১৩ জুলাই লন্ডন থেকে লাহোরে ফেরেন। পরে তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ।

দণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশটির সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করায় ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারেননি। দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ি কেনার দায়ে পাকিস্তানের একটি আদালত নওয়াজকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন।

পাশাপাশি তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পানামা পেপারর্স কেলেঙ্কারিতে অবৈধ সম্পত্তির মালিকানার দায়ে আরও দুটি মামলা চলমান রয়েছে নওয়াজ শরিফের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর