,

বয়ঃসন্ধিতে ‘বন্ধুত্ব’ চলবে, ‘প্রেম’ নয়!

news-image

লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে শুধু নারীদেরকে উপদেশ দিলে চলবে না, সচেতনভাবে এগিয়ে আসতে হবে পুরুষদেরকেও বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ইউএনডিপি-সহায়তায় ‘সেন্টার ফর মেন অ্যান্ড মাসকুলিনিটিজ স্টাডিজ’ আয়োজিত ‘তরুণ সমাজে নারী-পুরুষ সহিংসতারোধ’ নীতি-নির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি উপস্থিত সবাইকে মনে করিয়ে দিন, ‘বয়ঃসন্ধিতে বন্ধুত্ব চলবে, কিন্তু প্রেম নয়; বিয়ে নয়। রাজাকার, জঙ্গি ও নারী উত্ত্যক্তকারীদের ‘তুই রাজাকার, দূর হ’, ‘তুই জঙ্গি, ধ্বংস হ’, এবং ‘তুই উত্ত্যক্তকারী, নিপাত যা’ বলতে শিখতে হবে সকলকে।’

‘রাজাকারেরা এখনও নারী নির্যাতনে বিশ্বাসী’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নারীদের সবচেয়ে বড় শত্রু ‘রাজাকার’। একাত্তরে রাজাকারেরা নারীদের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল। এখনও তারা ও তাদের দোসররা সেই দুষ্কর্মে বিশ্বাসী।’

জাসদের এই সভাপতি বলেন, ‘নারী শত্রু জঙ্গি, রাজাকার, তেঁতুলহুজুর, ধর্মান্ধতা ও কুসংস্কার রুখতে শিক্ষক-ছাত্রসহ সব মহলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এ সময় মন্ত্রী গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের বিকাশের সাথে খাপ খাওয়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, ‘বিকাশমান এই তিন সূত্রের সঙ্গে তাল মেলাতে নারী-পুরুষ বৈষম্য ও লিঙ্গ সহিংসতা দূর করার কোনো বিকল্প নেই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতিসংঘ তরুণ ও ছাত্র সমিতি, বাংলাদেশ এর সহ-সভাপতি সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাহ হুদা, ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচির প্রধান কারিগরি পরামর্শক শর্মীলা রসুল।

সেন্টার ফর মেন এন্ড মাসকুলিনিটিজ স্টাডিজ এর সভাপতি ড. সৈয়দ মোঃ শাইখ ইমতিয়াজ সূচনা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর