,

ছবির মানুষটি শাকিব খান, বিশ্বাস হচ্ছে না?

news-image

সুপারস্টার শাকিব খান। বহু রূপে পর্দায় তার দেখা মিললেও এবার আসছেন ভিন্ন রূপে। পর্দায় নায়কের এমন রূপ এর আগে কখনও দেখেননি দর্শকরা।ইউটিউবে উন্মুক্ত হল শাকিবের নতুন ছবির ট্রেলার। ছবির নাম ‘নাকাব’। এ ছবির মধ্য দিয়েই পর্দায় ভুতুড়ে শাকিব হাজির হতে চলেছেন।কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ২৮ জুলাই রাতে এটি প্রকাশ করেছে তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ২ মিনিট ২৭ সেকেন্ডর এ ভিডিওর একেবারে শেষ দিকে ভূত হিসেবে সামনে এলেন শাকিব।

মাত্র ১ সেকেন্ড স্থায়ী এ সময়ে জ্বলন্ত চোখ, লম্বা থুতনি ও দাঁত নিয়ে ভূতরূপে দেখা গেছে তাকে। ছবিতে শাকিবের সঙ্গে আছেন টলিউডের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। পরিচালনায় আছেন রাজীব বিশ্বাস।এদিকে কাছাকাছি সময়ে ছবিটির পোস্টার ও একটি গান প্রকাশ হয়েছে। শাকিব খান জানান, পোস্টার নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি মার্ডার করেছিল। আর দেখতে হুবহু তার মতো!এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি এ নায়ক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে।আসল শাকিব খান ভূত শাকিব খানকে খুঁজতে গিয়ে ঘটে নানা ঘটনা। ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে ২৪ আগস্ট। ‘নাকাব’ ছবির ট্রেলার…

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর