,

এক বছর আগে মেয়েকে হারিয়ে দায়িত্ব নিয়েছেন ৪৫ মেয়ের

news-image

অনলাইন ডেস্ক : মানুষটি ভারতের কর্ণাটকের একটি বিদ্যালয়ে চাকরি করেন সামান্য একজন কেরাণী হিসেবে। ৪৫ জন কলেজ পড়ুয়া ছাত্রীর পড়াশোনার সকল খরচ একাই বহন করছেন তিনি!

মহৎ হৃদয়ের এই মানুষটির নাম বাসবরাজ। কর্ণাটকের কলাবুরাগি জেলায় একমাত্র মেয়ের স্মৃতি বুকে নিয়ে বাস করেন তিনি। তার মেয়ের মৃত্যু হয়েছে গত বছর! তার মেয়ের নাম ছিল ধনেশ্বরী! মাত্র ১৭ বছর বয়সে সে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে!

বাসবরাজের কাছ থেকে পড়াশুনার খরচ পাওয়া এমপিএইচএস সরকারি বিদ্যালয়ের ফাতিমা নামে এক ছাত্রী এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলে, ‘আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা-মা পড়াশুনার খরচ চালাতে পারেন না। বাসবরাজ স্যার তার মেয়ের স্মৃতির স্মরণে আমাকে সহায়তা করেন। আমি পড়াশুনা চালিয়ে যেতে পারছি। আমি দোয়া করি যেন বাসবরাজ স্যারের মেয়ে শান্তিতে থাকেন পরকালে।’

বাসবরাজের মেয়েটিও এই বিদ্যালয়ে পড়াশুনা করতো। বাসবরাজ বিদ্যালয়টিতে ১০ হাজার টাকাও দান করেছে গরিব শিক্ষার্থীদের সহায়তায় একটি তহবিল গঠন করার জন্য। তিনি মেয়ের স্মৃতিতে একটি ট্রাস্ট গঠন করতে চাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর