,

রণবীরকে বিয়ে করতে চাই: আলিয়া

news-image

বিনোদন ডেস্ক
আর কোনো লুকোছাপা নয়, একেবারে সোজাসুজি বলে দিলেন নিজের মনের কথা। জানিয়ে দিলেন, পছন্দের মানুষটাকেই জীবনসঙ্গী হিসেবে চান তিনি। হ্যাঁ, বলছি বলিউডের এই প্রজন্মের তারকা অভিনেত্রী আলিয়া ভাটের কথা। জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে তিনি বিয়ে করতে চান বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন!
প্রযোজক ও নির্মাতা করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে আলিয়া ভাট অকপটে স্বীকার করেছেন রণবীরের প্রতি তার দুর্বলতার কথা। যদিও সেটা সাম্প্রতিক ঘটনা নয়।

ঘটনাটা ২০১৪ সালের। সেসময় রণবীর প্রেম করতেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। সেই তখন থেকেই রণবীরের প্রতি আলিয়ার একটা গোপন ভালোলাগা ছিল। ২০১৪ সালের ৬ এপ্রিল করণ জোহরের ‘কফি উইফ করণ’ শোতে গিয়ে রণবীরের প্রতি তার গোপন ভালোলাগার কথা বলে ফেলেছিলেন আলিয়া।

আলিয়ার ভাষ্যে, ২০১১ সালে রণবীরের সঙ্গে করণ জোহরই তাকে প্রথম ফোনে কথা বলিয়ে দেন। সেসময় রণবীর কাপুরের ‘রকস্টার’ ছবি মুক্তি পেয়েছিল। আর সেটি যে তার ভীষণ পছন্দের সেটা বলার জন্যই তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন আলিয়া। তবে সেসব না বলে তিনি নাকি বোকার মতো আবোল তাবোল কথা বলে যান। তারপর রণবীরের সঙ্গে দেখা হওয়ার পর সেই মুহূর্তটিও বেশ ভালো লেগেছিল আলিয়ার। আর সেই ভালোলাগা এতটাই বেশি ছিল যে তিনি রণবীরকে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে বসেন।
অনুষ্ঠানে আলিয়া ভাটকে করণ জোহর মজার ছলে প্রশ্ন করে বসেন, তুমি যে রণবীরকে বিয়ে করতে চাও, সেটা রণবীরের মা নীতু সিং কাপুরকে জানিয়েছো? কিংবা ক্যাটরিনা বা রণবীরকে জানিয়েছো? উত্তরে আলিয়া বলেন, না, আমি একথা রণবীর ছাড়া বাকি সবাইকেই বলতে পারি। রণবীরকে শুধু এটুকুই বলতে পারি, আমি ওর ভীষণ ভক্ত।

সেসব ঘটনার পর কেটে গেছে অনেক দিন। এখন চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপের পর রণবীর এখন মজে আছেন তরুণী আলিয়াতে। তাদের বিয়ে নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। দু’জনের কাছ থেকেই দু’জনের প্রতি ভালো লাগার বিষয়টি উঠে এসেছে। তাই রণবীর-আলিয়া যে এখন বলি পাড়ার ব্যস্ত প্রেমী, তা বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর