,

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবকে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। ৬.৪ মাত্রার ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় সকাল ৭:০০টার দিকে দ্বীপটিতে আঘাত হানে। এ ঘটনায় আহত হয়েছে ১৬০ জনের বেশি মত। খবর এবিসি নিউস।

এ ভূমিকম্পে প্রায় এক হাজার বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় সকাল ৯ টায় জনপ্রিয় পর্যটন এলাকা লমবকে হুট করে কেঁপে ওঠে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় জনপ্রিয় দ্বীপটি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা বাহিনীর প্রধান জানায়, ভূমিকম্পে আক্রান্ত লোকদের নিরাপদ এলাকায় সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। তিনি আশংকা করেন এতে নিহতের সংখ্যা আরো বাড়বে।

উল্লেখ্য, আজ বিকাল পর্যন্ত পাওয়া খবরে নিহতের সংখ্যা ছিল ১০। পরে আরও ৪জন নিহতের দলে যোগ দিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর