,

মৃত্যু আর ধ্বংসযজ্ঞের মাঝেই সেলফি!

news-image

প্রযুক্তির কল্যাণে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন। হালের জনপ্রিয় ধারা সেলফি উন্মাদনায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব। কিছু মুহুর্তকে ফ্রেমেবন্দি করে রাখতে সব বয়সী মানুষই এখন সেলফি তোলেন। তবে নানা ঢঙে, নানা ভঙ্গিমায় তরুণ-তরুণীদের সেলফি তোলার প্রবণতা বেশি। কিন্তু দিন দিন এ প্রবণতা মানুষের মধ্যে থেকে মানবিকতা হারিয়ে যাচ্ছে। যত্রতত্র সেলফি তোলা দিন দিন মানুষের কাছে অভ্যাসে পরিণত হচ্ছে।

রোববার এরকমই এক দৃশ্যের দেখা মিললো ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিদিনের মতো স্কুল শেষে বাসের জন্য বিমানবন্দর সড়কে অপেক্ষা করছিলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। হঠাৎ নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকা মিরপুর রুটের জাবালে নুর নামের একটি বাস উঠে আসে তাদের ওপর। মুহুর্তেই ওলটপালট হয়ে যায় সব কিছু। বাসচাপায় দুই শিক্ষার্থী মারা যায়। আহত হয় আরও ১২ জন।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন কলেজের অন্য শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা তখন সেখানে যে গাড়ি পেয়েছেন সেটিই ভাঙচুর করেছেন। আর ভাঙচুর করা গাড়িগুলো তখন দাঁড়িয়ে আছে ঘটনাস্থলে। রাস্তায় ক্ষোভের এ বহিঃপ্রকাশের রূপ ধারণ করেছে। স্কুল শিক্ষার্থীর তাজা রক্ত তখনও সড়কে বইছে। সেই সময়ে এক তরুণকে দেখা গেলো সেখানকার দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় সেলফি তুলছেন! আবার কেউ কেউ সেখানে দাঁড়িয়েই ফেসবুক লাইভে নিজেদের চেহারা দেখাচ্ছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, আমরা সবসময় ব্রিজের এখানে দাঁড়াই বাসের জন্য। ওরা (বাসটি) রাস্তার পাশে যে গাছটা ছিল, সেটাসহ উপড়ে নিয়ে গেছে। ছয়জন পুরো শেষ।’নিহত ছাত্রের এক সহপাঠী বলেন, প্রচণ্ড গতি ছিল গাড়ি দুটোর। আমি ওকে বললাম, ভাই আমার সঙ্গে আয়। ও আমাকে বললো, কিচ্ছু হবে না, আমরা এখানে তো সবসময়ই দাঁড়াই। পেছনের গাড়িটা হঠাৎ করে এসে মেরে ফেললো। আমরা দেখিই নি বাসটা কোত্থেকে এলো। এতটাই গতি ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী ছাত্র জানান, রেস লাগিয়ে আসছিলো। একটা এসে ধাক্কা মেরেছে, দশ-পনের জনের উপরে বাসটা উঠে গেছে।এদিকে, ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, মৃত মানুষের সঙ্গে সেলফি তুলতে হবে এ কেমন কথা, শোকাতুর পরিবেশকে নিজের সাথে ফ্রেমবন্দি করতে হবে কেন?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর