,

নাকাব: দ্বৈত চরিত্রে বহুরূপী শাকিব! (ভিডিও)

news-image

ব্যতিক্রমী কিংবা চমকপ্রদ রূপে দেখা দিয়ে গত কয়েক বছর নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন সুপারস্টার শাকিব খান। ‘শিকারি’ দিয়ে শুরু করে সর্বশেষ ‘ভাইজান এলো রে’-তে তার লুক, স্টাইল আর অভিনয় রীতিমত অবাক করে দিয়েছে সবাইকে। প্রতিনিয়ত নতুন মোড়কে হাজির হওয়া যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। সেই ধারা অব্যাহত রেখে আরো একবার দর্শকমনে চমক দিয়েছেন শাকিব খান।

নতুন এই চমকের নাম ‘নাকাব’। রোববার (২৯ জুলাই) প্রকাশ হয়েছে এই ছবির ট্রেলার। ব্যাস, ধুন্ধুমার অ্যাকশন, মিষ্টি রোম্যান্স আর ভৌতিক রূপে বাজিমাত করেছেন শাকিব খান। অ্যাকশন কিংবা রোম্যান্টিক অবয়বে শাকিবকে হরহামেশাই দেখা যায়। কিন্তু নতুন সংযোজন ভুত একেবারেই অন্য স্বাদ দিয়েছে দর্শকদের।
প্রকাশের পরপরই ‘নাকাব’-এর ট্রেলার নিয়ে চারদিকে হইচই পড়ে গেছে। ছবিতে শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। কিন্তু এই দ্বৈত চরিত্রের মধ্যে থেকেও তিনি দেখা দিয়েছেন নানারূপে। যেন একই অঙ্গে বহুরূপ!
‘নাকাব’-এর ট্রেলার দেখে গল্পের কিছুটা আঁচ করা যায়। তা হলো, ছবিতে অদ্ভুত এক ক্ষমতার অধিকারী শাকিব খান। যিনি মৃত মানুষের চলাফেরা দেখতে পারেন। তাদের সঙ্গে কথাও বলতে পারেন। ঘটনাক্রমে তার সঙ্গে এক ভুতের সঙ্গে দেখা হয়। যে কিনা জীবিত অবস্থায় দুটো খুন করেছিল। আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে, সেই ভুত আবার দেখতে হুবহু শাকিবেরই মতো!

ভিন্ন ধাঁচের এই ছবি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আসন্ন কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে।
দেখুন ‘নাকাব’-এর ট্রেলার:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর