,

শ্রীদেবীর মেয়ের বিয়ের ছবি নিয়ে তোলপাড়

news-image

বিনোদন ডেস্ক: পরনে লাল বেনারসী, গলায় রজনীগন্ধা ও গোলাপের মালা, মাথায় মুকুট, সিঁথিতে চওড়া সিঁদুরে ঠিক যেন বাঙালি বধূ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন একটি ছবি নিয়ে নেটিজেনরা মেতেছেন। এই ছবিটি নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়।

ছবিটি এমন ভাবে এসেছে যে দেখে বোঝার উপায় নেই এটি কোন সিনেমার দৃশ্য। আর তাই সবাই ভেবে বসেছিলেন ইশানকেই বুঝি বিয়ে করে ফেললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এই ছবিটি জাহ্নবী ও ঈশানের মুক্তিপ্রাপ্ত ‘ধড়ক’ ফিল্মের।

ছবিতে দেখানো হয় বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে পার্থবী (জাহ্নবী কাপুর) ও মধুকর ( ঈশান খট্টর)। আর কলকাতাতে এসেই বিয়ে করে ফেলে পার্থবী ও মধুকর। আর ছবিতে এই দৃশ্যটা দৃশ্যায়িত করার জন্যই জাহ্নবী ও ঈশানকে বাঙালি বর-কনের বেশে দেখা যায়।গত ২০ জুলাই মুক্তি পেয়েছে ‘ধড়ক’ ফিল্মটি। তারপর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহে ছবিটির আয় আরো বাড়বে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর