,

‘শাকিবকে দেখে রীতিমতো ‘থ’ হয়ে গিয়েছিলাম’

news-image

বিনোদন ডেস্ক: শাকিবের বদৌলতে ফের বাংলায় এলেন ওপার বাংলার দুই জনপ্রিয় ললনা শ্রাবন্তী ও পায়েল। শুক্রবার এখানে মুক্তি পেল এই তিন তারকার জমকালো ছবি ‘ভাইজান এলোরে’।বৃষ্টি উপেক্ষা করে ভাইজান আর তার দুই নায়িকাকে দেখতে এখন দেশের সিনেমা হলগুলোয় দর্শকের ঢল নেমেছে। ছবিটি গত ঈদে কলকাতায় মুক্তি পেয়ে সেখানকার দর্শকদের মন মাতিয়েছে।

সেখানে ভাইজানের সাফল্যে বেজায় খুশি ভাইজান শাকিব আর তার দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল। শ্রাবন্তী আবেগে আপ্লুত হয়ে বলেই ফেললেন, ‘দারুণ হ্যান্ডসাম বলতে যা বোঝায় শাকিব তাই। ওর সঙ্গে যতই কাজ করছি ততই মুগ্ধ হচ্ছি। প্রথমবার “শিকারি”তে কাজ করতে গিয়ে জড়তাহীন সাবলীল এক দক্ষ অভিনেতা শাকিবকে দেখে রীতিমতো থ হয়ে গিয়েছিলাম। তার কাজের প্রেমে পড়ে গেছি। তার সঙ্গে আরও কাজ করতে চাই।’

এদিকে, এস কে মুভিজের কর্নধার আশোক ধানুকা বাংলাদেশের বাজার থেকে ‘ভাইজান এলো রে’ মুক্তির আগেই ১০৯ টি সিনেমা হল থেকে অগ্রিম প্রায় ৫ কোটি টাকার টেবিল কালেকশন তুলে নিয়েছে। প্রথমবারের মতো কোন বাংলা সিনেমা সবগুলা হলে এম জি সিস্টেমে বুকিং কমপ্লিট হলো।‘ভাইজান এলো রে’ সিনেমার সর্বোচ্চ বুকিং মানি ৫ লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৩ লাখ ৫০ হাজার টাকা। যা শাকিবের জন্যও রেকর্ড বলা যায়। হল মালিকদের মধ্যে উৎসবের আমেজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর