,

‘মামা আজ গরম আছে, কী যে হবে!’

news-image

স্পোর্টস ডেস্ক: ৩০২ রানের টার্গেটটা মামুলি ছিল না স্বাগতিকদের জন্য। তিনশোর বেশি রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের রেকর্ড মাত্র একটি, ৩৪টিতেই হার। তাই স্বাভাবিকভাবেই ক্যারিবিয়ানদের ওপর বাড়তি চাপ ছিল রান তাড়া করার। কিন্তু গেলইকে দেখে কি কাল সেটা একবারের জন্যও মনে হয়েছে।

এভিন লুইসকে নিয়ে উদ্বোধনী জুটিতে করেন অবিচ্ছিন্ন ৫৩ রান। লুইস ৩৩ বলে ১১ রান করে মাশরাফির শিকার হলেও গেইল ছিলেন চেনা ছন্দে। অথচ গোটা সিরিজেই তো ঘুমন্ত গেইলকেই দেখা গেছে।

কিন্তু কাল যে গেইল একটা কিছু করে ফেলতে পারেন সেটা নাকি আগে থেকেই ভাবছিলেন বাংলাদেশের ‘কুল কিলার’ খ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। গেইল ব্যাট হাতে মাঠে নামার সময়ই নাকি রিয়াদ গেইলকে নিয়ে তার ভয়ের কথা মাশরাফিকে বলেছিলেন।

বলেছিলেন, ‘নামার ভঙ্গি দেখে মনে হচ্ছিল, মামা আজ গরম আছে, কী যে হবে!’ কালকের ব্যাটিংয়ের পর গেইল দলকে জেতাতে না পারলেও তাকে কিন্তু ঠান্ডা বলার সুযোগ নেই। ৬৬ বলে ৭৩ রানের এক অনবদ্য ইনিংস খেললেন। ৬ চারের সঙ্গে হাঁকালেন ৫ ছক্কা।

মাহমুদউল্লাহর ভয়টাই সত্যি হয়ে উঠছিল একসময়। যখন ঘুমন্ত গেইল জেগে উঠছিল দানবীয় রূপ ধারণ করে। তবে সত্যিকারের ভয়টা তো ধরিয়েছিলেন রোভমেন পাওয়েল। শেষ দিকে নেমে ৪১ বলে তার অপরাজিত ৭৪ রানের ইনিংসটি ক্যারিবিয়ানদের জয়ের স্বপ্নটাকেও জাগানিয়া করে তুলেছিল। কাঁপন ধরিয়েছিল মাশরাফি-মোস্তাফিজদের হাড়ে-কলিজায়।

অবশ্য শেষটা সফলভাবে সম্পন্ন করতে পারেননি। শেষ ১২ বলে যখন ৩৪ রানের দরকার তখন ‘ডেথ ওভারে’ নিজের ওপর থাকা কলঙ্ক ঘুচালেন রুবেল হোসেন। ৪৯তম ওভারে ৬ বলে মাত্র ৬ রান দিয়ে টাইগারদের জয়ের পথটা সহজ করে দেন। শেষ ওভারে স্বাগতিকদের দরকার ছিল ২৮ রান। একটু বেশিই কঠিন! তারপরও মোস্তাফিজের প্রথম বলেই ছক্কা মেরে দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠেছিলেন সেই রোভমেন পাওয়েল। পরের ৫ বলে সত্যিকারের স্লোয়ার-কাটার মাস্টারকেই দেখা গেছে। দিয়েছেন মাত্র ৪টি সিঙ্গেল। শেষ পর্যন্ত ১৮ রানের জয় তুলে সিরিজটাও নিজেদের করে নিলো বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর