,

চলচ্চিত্রে আসছে মাসুদ রানা সিরিজ, নায়ক হচ্ছেন কে?

news-image

বিনোদন ডেস্ক:
বাংলা সাহিত্যে জনপ্রিয় এক চরিত্রের নাম মাসুদ রানা। কৈশোরে এই চরিত্র রোমাঞ্চ দেয়নি সাহিত্য প্রিয় এমন পাঠক খুবই কম। দেশে-বিদেশে মৃত্যুকে চ্যালেঞ্জ করে নানারকম অভিযানে নেমে পড়েন এই গোয়েন্দা। ভেদ করেন রহস্য, দমন করেন ভয়ংকর সব অপরাধীদের।

কাজী আনোয়ার হোসেনের লেখা ‘বাংলার জেমস বন্ড’খ্যাত সেই চরিত্রটিকে দেখা গিয়েছিলো সিনেমার রুপালি পর্দাতেও। অভিনেতা সোহেল রানা মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে ‘মাসুদ রানা’ নামের চলচ্চিত্র তৈরি করেন। ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এরপর আর কেউ সেমুখো হননি।

তবে মাসুদ রানার ভক্তদের জন্য সুখবর হলো, আবার চলচ্চিত্রের রঙিন পর্দায় দেখা যাবে মিলবে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত দুঃসাহসী এই গোয়েন্দার। জাজ মাল্টিমিডিয়া থেকে আগামী ৫ বছরে নির্মিত হবে মাসুদ রানা সিরিজের তিনটি চলচ্চিত্র। এই তথ্য নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘কাজীদা (কাজী আনোয়ার হোসেন) কাউকে মাসুদ রানা বানানোর জন্য অনুমতি দেন না। কারণ কেউ নাকি ঠিক মত রানাকে উপস্থাপন করতে পারবে না। জাজও পথচলার শুরুতেই একটা বইয়ের কপিরাইটের জন্য যোগাযোগ করেছিলো। উনি রাজি হননি তখন। তবে শুভ সংবাদ হলো, এখন কাজীদা জাজের উপর আস্থা রেখেছেন। উনার বিশ্বাস জাজ ঠিকমত মাসুদ রানা বানাতে পারবে। এই জন্য প্রথমে উনার ৩টি বইয়ের রাইট দিয়েছেন ৫ বছরের জন্য। পর্যায়ক্রমে বানানো হবে ‘ধ্বংস পাহাড়’, ‘ভারতনাট্যম’ ও ‘স্বর্ণমৃগ’ অবলম্বনে তিনটি চলচ্চিত্র। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

তিনি জানালেন, এরইমধ্যে মাসুদ রানা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি জাজের মাসুদ রানা নিয়ে আয়োজনটিতে যুক্ত হয়েছে ইউনিলিভার। এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাজ ও ইউনিলিভারের মধ্যে চুক্তি সাক্ষর হয়েছে।

তবে কে হবেন পর্দার মাসুদ রানা? সেই প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বলেন, ‘এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। যাকে নেবো, তাকে আগামী ৩টি মাসুদ রানা সিরিজের জন্যই নেওয়া হবে। পাঁচ বছরের চুক্তি করা হবে সেই নায়কের সঙ্গে। মাসুদ রানার সঙ্গে মানানসই এমন কোনো নায়ককেই দেখা যাবে। দর্শকের জন্য চমক নিয়েই হাজির হবেন মাসুদ রানা।’দেশের জনপ্রিয় এই প্রযোজক আরও জানালেন, মাসুদ রানা মুক্তি দেওয়া হবে বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশে একই দিনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর