,

৯৯৯-এ ফোন দিয়ে বান্ধবীর বিয়ে ঠেকাল বান্ধবীরা

news-image

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ দিয়ে বান্ধবীর বিয়ে ঠেকাল বান্ধবীরা। রোববার দুপুরে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেয় হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন।

স্থানীয়রা ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার উত্তর শাহপুর গ্রামের মতুল আলীর মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবু তাহেরের ছেলে আলমগীরের সঙ্গে বিয়ে ঠিক হয়। রোববার দুপুরে ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি স্কুলছাত্রী তার বান্ধবীদের জানায়। পরে বান্ধবীরা ‘৯৯৯’ নম্বরে ফোন করে অভিযোগ দেয়। পরে পুলিশ সদর দফতর থেকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানকে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। পরে মাধবপুর থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা বলেন, খবর পেয়ে বর পক্ষ পালিয়ে গেছে। স্কুলছাত্রীর অভিভাবক মুচলেকা দিয়েছে; সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর