,

জ্যাম ছবিতে থাকছেন না শুভ, জানেন না পরিচালক

news-image

গেলো ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে বেশ ঘটা করেই অনুষ্ঠিত হয়ে গেলো ‘জ্যাম’ ছবির মহরত। সেখানে ঘোষণা আসে এ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা আর তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও আরিফিন শুভ।

কিন্তু সপ্তাহ না পেরোতেই জানা গেল, এ ছবিতে অভিনয় করছেন না আরিফিন শুভ। তিনি বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। ফিরবেন আগস্টের মাঝামাঝি সময়ে। তার বক্তব্য মেলেনি।তবে পরিচালক নঈম ইমতিয়াজ এই খবরটিতে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, ‘বেশ কিছু নিউজেই এমনটা দেখেছি যে শুভ নাকি ছবিটা করছে না। শুভ আমাকে এ বিষয়ে এখনও কিছুই জানায়নি। ছবি না করার কারণ কী সেটাও জানি না। সে এখন আমেরিকায় বিভিন্ন শো নিয়ে ব্যস্ত আছে। দেশে আসলে বিস্তারিত বলা যাবে। তার আগে কিছুই বলতে পারছি না। যেখানে আমিই জানি না সে ছবিটা করছে না, সেখানে এখন কিছু বলতে পারছি না।’

তিনি জানান, শুভ’র ছবিটি না করার বিষয়টি নিশ্চিত কিছু নয়। হতে পারে এটি গুজব বা কোনো ভুল বোঝাবুঝি। শুভ’র সঙ্গে কথা বলে তারপর তার বিকল্প নিয়ে ভাবতে চান পরিচালক।উল্লেখ্য, প্রায় ১০ বছর পর প্রয়াত চিত্রনায়ক মান্নার কৃতাঞ্জলি ফিল্ম প্রযোজনা সংস্থা থেকে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর