,

ইসরায়েলি সেনাকে চড় মারা ফিলিস্তিনি কিশোরীর মুক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাসদস্যকে চড় ও লাথি মারার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত ১৭ বছরের ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি মুক্তি পেয়েছেন। দীর্ঘ আট মাস কারাভোগের পর রোববার মুক্তি পেয়েছেন তিনি। একই সঙ্গে তামিমির মাকেও মুক্তি দেওয়া হয়েছে। খবর বিবিসির

ইসরায়েলি কারাগারের মুখপাত্র আসাফ লিবরাতি জানান, টুলকারেম চেকপয়েন্টে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখান থেকে নিজ গ্রাম নবি সালেহতে যাবেন তারা।

এর আগে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নবি সালেহ গ্রামে নিজের বাড়ির সামনে ইসরায়েলি এক সৈন্যকে চড় ও লাথি মারেন তামিমি। এ ঘটনার পর সামরিক আদালতে দোষী সাব্যস্ত হন তিনি, কিন্তু ফিলিস্তিনিদের কাছে হয়ে যান প্রতিবাদের প্রতীক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চড় মারার সেই ফুটেজ ভাইরাল হয়ে যায়। তাতে প্রতিক্রিয়া জানান অনেকে।

ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে আহেদ তামিমির ধাক্কাধাক্কি হচ্ছে। এক পর্যায়ে ওই কিশোরী জোরে চড় ও লাথি বসিয়ে দেন এক সৈন্যের গালে। কিন্তু অস্ত্র থাকা সত্ত্বেও ওই সৈন্যকে পাল্টা আঘাত করতে দেখা যায়নি।

ওই ঘটনার পর পরই আহেদ ও তার মার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আহেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ইসরাইল সেনাবাহিনী। সেই সঙ্গে তার বাসার টেলিফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সিলগালা করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর