,

বাবা-মাসহ চারজনকে হত্যার পর আত্মহত্যা!

news-image

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি তার বাবা ও সৎমাসহ চারজনকে হত্যার পর আত্মহত্যা করেছে। টেক্সাস অঙ্গরাজ্যের রবসটাউনে এ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকারী ওই ব্যক্তির নাম রিচার্ড স্টারি। বয়স ৬০ বছর।

টেক্সাসের পুলিশের ভাষ্য, রিচার্ড স্টারি তার বাবা ও সৎমাকে গুলি করার আগে আরো দু’জনকে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে রেটামা ম্যানর নার্সিং সেন্টারে বন্দুক হামলার খবর পেয়েছে তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নার্সিং হোমের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। হামলাকারী স্টারির মৃতদেহের পাশে একটি হ্যান্ডগান পড়েছিল।

পুলিশ বলছে, রিচার্ড স্টারির বাসায় আরো দুটি মরদেহ পাওয়া গেছে। চারজনকে হত্যার পর হামলাকারী আত্মহত্যা করে। মনে হচ্ছে এটি একটি হত্যার পর আত্মহত্যার ঘটনা।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর