,

বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় গেল দুই স্কুল শিক্ষার্থীর প্রাণ

news-image

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় অন্তত দুই জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় আরও ৮/১০ জন আহত হয়েছেন। জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।

রোববার দুপুর ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন খিলক্ষেত এলাকার র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। একটি বাসে আগুনও ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক জানান, জাবালে নূর(ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে দুই জন মারা গেছে ও ৮/১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। আমি মন্ত্রণালয়ে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ট্রাফিক উত্তরের উপ-কমিশনার প্রবীর কুমার দাসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক জানান, একজন মারা গেছে। আরও কয়েকজন আহত আছে। এখনো এক ছাত্র ঝুলে আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর